শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বাবলু মোড়ল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক বাবলু মোড়ল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃতঃ আতিয়ার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় অফিসার ফোর্স সহ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply