শার্শায় রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক-১৪৯টি | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
শার্শায় রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক-১৪৯টি

শার্শায় রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক-১৪৯টি

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

যশোরের শার্শা উপজেলায় জেলা ট্রাফিক পুলিশ ও শার্শা থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪৯টি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করে । এছাড়াও বিশেষ এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০৪ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিল্টন জানিয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) রাতে ট্রাফিক পুলিশের দেওয়া এ তথ্য নিশ্চিত করা হয়। শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণ সাতক্ষীরা মোড়ে এ অভিযান চলতে দেখা গেছে। তবে এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকবে বলে যশোর জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়।

যশোর জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক নুরুজ্জামান বলেন, দুর্ঘটনা এবং অপরাধ কর্মকান্ড রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেলা ট্রাফিক পুলিশের  পক্ষ থেকে যাদের মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নেই, তাদেরকে অতি সত্বর রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, আইন অনুযায়ী মোটরসাইকেল ক্রয়ের সময় থেকেই তা রেজিস্ট্রেশন পূর্বক চালানোর জন্য পরামর্শ দিয়েছেন তিনি।  এ অভিযান আগামী আরো একদিন চলবে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!