ভুতুরে ঘরে পরিণত হয়েছে গলাচিপার বীজাগারগুলো | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
ভুতুরে ঘরে পরিণত হয়েছে গলাচিপার বীজাগারগুলো

ভুতুরে ঘরে পরিণত হয়েছে গলাচিপার বীজাগারগুলো

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় বীজাগারগুলো তিন যুগেরও বেশি সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে আজ ভুতুরে ঘরে পরিণত হয়েছে। দুর্যোগ মৌসুমে কৃষি বীজ সংকট মোকাবেলায় উন্নত মানের বীজ সংরক্ষণ ও কৃষককে কৃষি তথ্য সরবরাহের লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল এই বীজাগার। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে গড়ে তোলা ৯টি বীজাগারই দীর্ঘ তিন যুগেরও বেশী সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অবকাঠামোগত অবহেলার কারণে বীজাগারগুলো কৃষি ও কৃষকের উন্নয়নে কোনো কাজে আসছে না। সেখানে নেই কোনো কার্যক্রম। ধ্বংস স্তুপে পরিণত হওয়ায় এ যেন ভুতুরে ঘরের আখড়া খানা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশের স্বাধীনতার আগে ও পরে ইউনিয়ন পর্যায়ে কৃষি সম্প্রসারণের জন্য বীজাগার বা বীজ কেন্দ্র গড়ে তোলা হয়। আপতকালের জন্য বীজ সংরক্ষণ ও কৃষি তথ্য সেবার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিস ও আবাসনের লক্ষ্য নিয়ে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। যাতে কৃষকরা কৃষি পরিসেবা দোড় গোড়ায় পান। কিন্তু নানা সংকটে এগুলো এখন অকার্যকর। তিন যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করায় বীজাগারের অতি পুরনো পাকা স্থাপনা বা অবকাঠামোগুলো ধসে পড়ার উপক্রম হয়েছে। সেখানে বীজ সংরক্ষণ, কৃষি প্রযুক্তি সুরক্ষা ও কৃষি বিভাগের কোনো দাপ্তরিক কার্যক্রমই চলছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!