গলাচিপায় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদকে গণসংবর্ধনা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
গলাচিপায় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদকে গণসংবর্ধনা

গলাচিপায় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদকে গণসংবর্ধনা

গলাচিপা প্রতিনিধিঃ

সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নেলসন ম্যান্ডেলা স্মৃতি পদক-২০২০ পাওয়ায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসীর উদ্যোগে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদকে এক গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চত্বরে গণ-সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. গিয়াস উদ্দিন বাবলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, ‘আমার বাবা মরহুম আব্দুল বারেক মিয়া মৃত্যুর আগ পর্যন্ত সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন। আমার বাবা দক্ষিণ জনপদ বৃহত্তম গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছিলেন। আমার ভাই মরহুম এরশাদ হোসেন বাদল মিয়া মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে ছিলেন। আমি সাজ্জাদ হোসেন রিয়াদ সুখে-দুঃখে চিকনিকান্দী ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব ইনশাল্লাহ্।’ বিশেষ অতিথির বক্তৃতা করেন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. জসীম উদ্দিন বাবলু, যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান রুকন, অবনী ভূষন শীল ও গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুবুর রহমান মুকুল। এছাড়া অনুষ্ঠানে চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. টারজন মিয়া, চিকনিকান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চিকনিকান্দী ইউপি প্যানেল চেয়ারম্যান বিবেক দেবনাথসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!