গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকরামুল হাসান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা কর্মকর্তা সমির চন্দ্র হাওলাদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক খালিদ হোসেন মিলটন ও আই,সি,টি সহকারী প্রোগ্রাম অফিসার মো. মিরাজ। সভায় সভাপতি বলেন সারা বিশ্ব ব্যাপি ডিজিটাল ব্যবস্থা আজ আমাদের হাতের নাগালে। তিনি সরকারের সকল ক্ষেত্রে তথ্য মানুষের দৈনন্দিন সেবায় পৌঁছে দেয়ার জন্য বর্তমান সরকার প্রধান দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য পযুক্তি মন্ত্রনালয় যে অবদান রাখছে তা দেশের মানুষ উপলদ্ধি করছে। পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!