গলাচিপায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবণের শুভ উদ্বোধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবণের শুভ উদ্বোধন

গলাচিপায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবণের শুভ উদ্বোধন

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। শিক্ষাই জাতির মেরুদন্ড। সুবিধা বি ত ও শিক্ষার আলো ছড়াতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ‘৫৯নং চিকনিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন শনিবার বেলা সাড়ে ১১টায়। সভায় সভাপতিত্ব করেন চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব কর্মসূচী এবং শতভাগ শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাচ্ছেন। কিছুদিন আগেও আপানাদের এখানে একটি স্কুলের ভবনের উদ্বোধন করেছি। আজ আপনাদের ইউনিয়নে আরও তিনটি নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করলাম। দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে শিক্ষার কোন বিকল্প নাই। পরে দুপুর ১২ টায় ‘১২১নং পূর্ব কালারাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন এবং দুপুর সাড়ে ১২টায় ‘৭২নং কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন এমপি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!