শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
বেনাপোল সীমান্তে ফেন্সিডিল সহ আটক-১

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল সহ আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
মোটরসাইকেলর ট্যাংকির মধ্যে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৪০ বোতল ফেন্সিডিলসহ সম্রাট হোসেন (২৫) কে শনিবার (১৯ ডিসেম্বর) যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রাম থেকে  বিকালে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্তে বসবাসকারী এক মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে মোটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন সংবাদে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষাডাঙ্গা গ্রামস্থ নুরুজ্জামানের দোকানের সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনাকালে একটি পালসার মোটরসাইকেল সহ সম্রাট হোসেন নামে এক জনকে আটক করে পুলিশ। এরপর মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর অভিনয় কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে সোপর্দ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!