কলাপাড়ায় প্রকল্প ম্যানেজারের গাফেলতিতে কৃষকদের সর্বনাশ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় প্রকল্প ম্যানেজারের গাফেলতিতে কৃষকদের সর্বনাশ

কলাপাড়ায় প্রকল্প ম্যানেজারের গাফেলতিতে কৃষকদের সর্বনাশ

রিপোর্ট-মো: নূরুল আমিনঃ
পায়রা বন্দরের জন্য ভূমি অধিগ্রহণ করার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুন:বাসনের  জন্য গৃহিত আবাসন প্রকল্পের ম্যানেজার আজাহার মাহমুদের গাফেলতির কারনে চলতি আমন ধান ঘরে তুলতে পারেনি ৪০ কৃষক পরিবার। জীবন জীবিকার একমাত্র অবলম্ভন আমন ফসল ঘরে তুলতে না পারায় সীমাহীন দু:শ্চিন্তা ও অভাব অনটনে দিন কাটছে তাদের। প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ভূমিতে অপরিকল্পিতভাবে বালু ভরাট এবং বালুর সাথে আসা  সমুদ্রের লবন পানি সঠিকভাবে নিষ্কাশন না করে অবাধে ছেড়ে দেয়ায় কৃষকের  প্রায় একশ একর ফসলী জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পরেছে। এতে গত বছরের মত এবারও তারা আমন ফসল ঘরে তুলতে পারেনি। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আর্থিক ক্ষতি পূরণ দাবী করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে কলাপাড়া উপজেলার ৯নং ধুলাসর ইউনিয়নের পূর্ব ধুলাসর গ্রামে সরকারের অধিগ্রহণকৃত জমিতে পায়রা বন্দরের জন্য ভ‚মি অধিগ্রহণ করার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুন:বাসনের  জন্য গৃহিত আবাসন প্রকল্পের ভুমি উন্নয়নের কাজ চলছে। এলাকাবাসীরা জানান, প্রকল্পের জন্য ৩২ নং জে এল ধুলাসার মৌজা থেকে প্রায় ৭ শত একর জমি অধিগ্রহণ করা হয়। উক্ত নাল ও নীচু জমি আবাসনের উপযোগি করে গড়ে তুলতে বালু ভরাটের কাজ শুরু হয়  গত দুই বছর আগে। সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে অবাধে বালু ফেলার কারণে বালুর সাথে আসা সুদ্রের লবন পানি ছড়িয়ে পরছে প্রকল্পের আশে পাশের জমিতে। এতে কৃষি জমি, ফসলের ক্ষেত, ঘর-বাড়ি, পুকুর, মাছের ঘের ইত্যাদি মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বসত বাড়ির ফলজ ও বনজ গাছ পালা মারা যাওয়ায় এলাকার পরিবেশ ও প্রতিবেশ হুমকীর সম্মুখিন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন আবাদী জমিতে ফসল ফলাতে না পেরে গরীব কৃষকরা দিশেহারা হয়ে পরেছে। তারা পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে এক লিখিত আবেদনের মাধ্যমে ঘটনার সুষ্ঠ তদন্ত এবং ক্ষতিপূরণ দাবী করেছেন। পূর্ব ধুলাসর গ্রামের আ: জব্বারের পুত্র লুৎফর রহমান (৭৫) জানান, আমরা জমি দিয়েছি উন্নয়ন করার জন্য। আমাদের সর্বনাশ করার জন্য নয়। ওই গ্রামের ফয়জদ্দিনের পুত্র রেজাউল করিম মন্টু জানান, আমাদের ক্ষয় ক্ষতির বিষয়ে প্রকণ্প ম্যানেজারের কাছে অভিযোগ দিয়েছি। তিনি এর প্রতিকার না করে উল্টো আমাদের হুমকি ধুমকী দিয়েছেন এবং নৌবাহিনীর ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!