মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জুানুয়ারি) সকালে উপজেলা ছত্রলীগের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা শেষে কেক কাটে উদযাপন করা হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হকের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামন শুভ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, এম ভি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান হিরন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!