গলাচিপায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

গলাচিপায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মানসকন্যা শেখ হাসিনার সরকারের ত্রাণ তহবিল থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা শাখার পক্ষ থেকে গরীব অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। বুধবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলা মানবাধিকার কমিশন কার্যালয়ে সামনে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন গলাচিপা উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি এ্যাডভোকেট মো. সামীম মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর বাড়ী খাঁন, পৌর কমিটির সভাপতি ডা. এস বিমল, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ রহমান, মো. নুর ইসলাম মেম্বার, উজ্জ্বল মিয়া প্রমূখ। এসময় সভাপতি এ্যাডভোকেট মো. সামীম মিয়া বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মানসকন্যা শেখ হাসিনা আছেন বলেই এ দেশ আজ মধ্যোম আয়ের দেশে পরিণত হয়েছে। এই জনবান্ধন সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে সর্বোত্তম পর্যায় চলে আসবে এবং আমাদের দেশে গরীব অসহায় দুস্থ লোক খুঁজে পাওয়া যাবেনা আমাদের বিশ্বাস। মানসকন্যা শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন আপনাদের পাশে থেকে এই দেশকে সুন্দর ও সমৃদ্ধিশালী করতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!