গোলখালী ইউনিয়নের নৌকার মাঝি হতে চান নাসির উদ্দিন হাওলাদার | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গোলখালী ইউনিয়নের নৌকার মাঝি হতে চান নাসির উদ্দিন হাওলাদার

গোলখালী ইউনিয়নের নৌকার মাঝি হতে চান নাসির উদ্দিন হাওলাদার

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আসন্ন গোলখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান নাসির উদ্দিন হাওলাদার। তিনি নৌকা নিয়ে বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক কর্মকা- এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচনী মাঠে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন তিনি। নাসির উদ্দিন হাওলাদার বলেন, ‘আমাদের হাওলাদার পরিবার শত বছর ধরে গোলখালী ইউনিয়নের মানুষের সেবা করে আসছেন। আমি পরিবারের ঐতিহ্য ধরে রাখতে গোলখালী ইউনিয়নের মানুষের জন্য কাজ করে আসছি। আমি বর্তমান এমপি এসএম শাহজাদার একজন একনিষ্ঠ কর্মী। তার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি, সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি বিগত ২৫ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছি। দলের সুখে-দুঃখে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করে আসছি। আমার মাধ্যমে নিয়মিত গোলখালীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছি। দল আমাকে নৌকা মার্কা দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। গোলখালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!