শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় চাঁদা দাবীর মামলায় স্বামী-স্ত্রী কারাগরে

কলাপাড়ায় চাঁদা দাবীর মামলায় স্বামী-স্ত্রী কারাগরে

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবীর বিরুদ্ধে মহিপুর সাবেক ইউপি সদস্যাসহ স্বামী-স্ত্রী কারাগারে প্রেরন করেছেন আদালত।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলা মহিপুর থানার বিপিনপুর সাকিনের জালাল উদ্দিন আহমেদ এর পুত্র মোঃ জহিরুল হক ১৮ জুলাই ২০২০ রোজ শনিবার সকাল সাড়ে সাতটায় শিববাড়িয়া মৌজার এসএ ৩ নং খতিয়ানে ওয়ারিশ প্রাপ্ত ৪.২৫ একর জমিতে চাষাবাদ করতে থাকে। এ সময় প্রতিবেশী অলিউল্লাহ গাজী (৪০), তার স্ত্রী মোসাঃ বিউটি বেগমসহ দলবল নিয়ে এসে পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে বাঁধা দেয়। জহিরুল হক চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজেরা ভয়ভীতি প্রদর্শন, এাস সৃস্টি, বিশৃঙ্ঘল অরাজতা সৃষ্টি করে তাকে মারপিট করে, ট্রাক্টর মেশিন ভাঙ্গচুর ও বীজতলা নষ্ট ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে। তখন আশ- পাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে। এব্যাপারে জহিরুল হক পরদিন মহিপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ মহিপুর থানা কোনো ব্যবস্হা গ্রহন না করায় গত ১০ আগষ্ট মোকাম পটুয়াখালী দ্রুত বিচার আদালতে অলিউল্লাহ (৪০), ফেরদৌস (২২), নেছার উদ্দিন (৪০)বিউটি বেগম (৩০), বায়জিদ (২২), রাসের (২৪), মনিন (২২), মেহেদী (১৯),বনিআমিন (১৯) সহ ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তি ব্যবস্হা কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। বিচারক মামলাটি পেয়ে শুনানী শেষে গত ৮ সেপ্টেম্বর ২০ তারিখে মামলার সত্যতা যাচাই করার জন্য মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্দেশ প্রদান করেন। অধ্যক্ষ মামলাটি সরেজমিনে তদন্ত পুবর্ক গত ২৮ অক্টোবর প্রতিবেদন দেন। বিচারক প্রতিবেদন প্রাপ্তিতে পর্য্যালোচনা শেষে ১৪ জানুয়ারি ২১ আসামী অলিউল্লাহ গাজী ও বিউটি বেগম এর বিরুদ্ধে মামলা আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ানা ও অন্যদের প্রতি সমন জারির নির্দেশ প্রদান করেন। পরে আসামী অলিউল্লাহ গাজী ও বিউটি বেগম সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মামলাটির গুরুত্ব অনুধাবন করে আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট শাহজাহান পারভেজ, আসামী পক্ষে এডভোকেট নাথুরাম ভৌমিক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!