সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ১৪৩ পরিবারকে খাঁকি ক্যাম্বেল-হাঁস ও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা

কলাপাড়ায় ১৪৩ পরিবারকে খাঁকি ক্যাম্বেল-হাঁস ও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী এবং নীলগঞ্জ ইউনিয়নের মোট ১৪৩ হতদরিদ্র পরিবারের মধ্যে বিকল্প জীবিকায়নরে জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁস ও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা বিতন করা হয়েছে। সোমবার সকালে বেসরকারী  উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্প প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উক্ত সহায়তা প্রদান করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
এসময় সরকারী বিভিন দপ্তরের কর্মকর্তা সহ গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ সহ ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি: জেমস রাজীব বিশ্বাস এবং মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস প্রমূখ।
হতদরিদ ১২৩ পরিবারের মধ্যে প্রত্যোক পরিবার ১০টি কওে মোট ১২৩০ টি খাঁকি ক্যাম্বেল-হাঁস প্রদান করা হয় এছাড়াও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা হিসাবে ২০ টি পরিবারের মধ্যে মুদি ও চায়ের দোকানের মালামাল তুলে দেওয়া হয়। যার মধো চাপাতা, চিনি, দুধ, বিস্কেট, চানাচুর, চকলেট সহ অন্যান্ন মালামাল ছিল। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবারের বিকল্প জীবিকায়নরে জন্য এসব সহায়তা প্রদান কর করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!