পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য ১১৪ পরিবার লটারীতে পেলো আবাসন-১’র নতুন ঘর | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা
পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য ১১৪ পরিবার লটারীতে পেলো আবাসন-১’র নতুন ঘর

পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য ১১৪ পরিবার লটারীতে পেলো আবাসন-১’র নতুন ঘর

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জন্য নির্মিত নতুন আবাসনে স্থায়ীভাবে বসবাসের জন্য ঘর বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামে আবাসন-১ এ প্রথম দফায় ১১৪ পরিবার তাদের নতুন ঘরের বরাদ্দ পেয়েছে। রোববার সকাল ১০টায় মেরাউপাড়া আবাসন কেন্দ্র-১ এর অভ্যন্তরে লটারী করে প্রথম দফার ঘর বরাদ্দের কার্যক্রমের উদ্ধোধণ করেন পায়রা বন্দন ডিআইএসএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ক্যাপ্টেম এম মুনিরুজ্জামান, (ই)বিএন।
পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা ডরপ’র বাস্তবায়নে এ ঘর বরাদ্দের লটারী ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস। ডিআইএসএফ প্রকল্পের ডেপুটি টিম লিডার গোলাম সরোয়ার টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জগৎবন্ধু মন্ডল, ডিআইএসএফ প্রকল্পের টিম লিডার খলিলুর রহমান, পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক(এষ্টেট) মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে পায়রা বন্দর নির্মানে ২০ শতাংশের বেশি জমি ক্ষতিগ্রস্থ্য হয়েছে এমন ৩৬ পরিবারকে এ ক্যাাটাগরি এবং ২০ শতাংশের কম ক্ষতিগ্রস্থ্য হয়েছে ৭৮ পরিবারকে বি ক্যাটাগরির ঘর বরাদ্দ দেয়া হয়। প্রধানমন্ত্রীর উদ্ধোধণের পর ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা নিজ নিজ নামে বররাদ্দ পাওয়া ঘরে থাকতে শুরু করবেন বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের জানায়। নতুন এ ঘর বরাদ্দ পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি তাদের জন্য এ ঘর বরাদ্দ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!