সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে করোনা টিকা নিতে মানুষের অনিহা; ২০০ ভায়েল টিকা ফেরত

আমতলীতে করোনা টিকা নিতে মানুষের অনিহা; ২০০ ভায়েল টিকা ফেরত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস টিকা নিতে মানুষের মাঝে অনিহা দেখা দিয়েছে। টিকা না নেয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ২০০ ভায়েল টিকা বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে ফেরত পাঠিয়েছে।
জানাগেছে, আমতলী-তালতলী উপজেলায় সারে চার লক্ষ মানুষের জন্য ৭ হাজার ২’শ ৮০ ডোজ টিকা দেয় স্বাস্থ্য বিভাগ। ওই টিকা গত ৭ ফেব্রুয়ারী থেকে শুরু করে বর্তমানে অব্যাহত রয়েছে। গত এক মাসে আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ ৪ হাজার এক’শ ১১ জন মানুষকে টিকা দিয়েছেন। কিন্তু মানুষের টিকা নিতে অনিহা থাকায় প্রায় তিন হাজার ডোজ টিকা হাসপাতালে ফ্রিজে রয়ে যায়। এদিকে বর্তমানে আমতলী হাসপাতালে আসা টিকার মেয়াদ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা নিতে মানুষের অনিহা এবং মেয়াদ উর্ত্তীণের কারনে গত ৭ মার্চ ২০০ ভায়েল অর্থাৎ ২ হাজার মানুষের টিকার ডোজ বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ফেরত পাঠিয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, মানুষকে সচেতন করা সত্তেও করোনা ভাইরাসের টিকা নিতে চাচ্ছে না। মেয়াদ উত্তীর্ণের কারনে ২০০ ভায়েল অর্থাৎ ২ হাজার মানুষের টিকার ডোজ ফেরত দেয়া হয়েছে। তবে হাসপাতালে টিকার কোন সংকট নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!