কলাপাড়ায় ধর্ষণ; সালিশে রফার নামে পাঁচদিন তালবাহানা করলেন ইউপি মেম্বারসহ একটি চক্র | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ধর্ষণ; সালিশে রফার নামে পাঁচদিন তালবাহানা করলেন ইউপি মেম্বারসহ একটি চক্র

কলাপাড়ায় ধর্ষণ; সালিশে রফার নামে পাঁচদিন তালবাহানা করলেন ইউপি মেম্বারসহ একটি চক্র

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ার চান্দুপাড়া গ্রামে তিন সন্তানের মা এক জেলেবধূকে (২৮) ধর্র্ষণের অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, বিষয়টি সালিশে নিষ্পত্তির কথা বলে অভিযুক্ত আলী হোসেন খানকে রক্ষার জন্য স্থানীয় ইউপি মেম্বার মাসুদ হাওলাদার, তার সহযোগী রিপন মোল্লা, সফি মোল্লা ও আলী আহম্মেদ খান পাঁচ দিন তালবাহানা করেছে। করেছে কালক্ষেপন। বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত আলী হোসেনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জনশ্রুতি রয়েছে। অভিযোগে জানা গেছে, ৩ মার্চ রাতে রাবনাবাদ চানেলে মাছ ধরতে যায় গৃহবধূর স্বামী। এই সুযোগে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে আলী হোসেন জানালার চেরা ভেঙ্গে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণ করে। স্বামী নদী থেকে ফিরে এসে হাতেনাতে ধরে ফেলে আলী হোসেনকে। ডাকচিৎকার দিলে এলাকার লোকজন আসার আগেই ওই গৃহবধূর স্বামীকে মারধর করে সটকে পড়ে আলী হোসেন। পরের দিন ভিকটিমের স্বামী কলাপাড়া থানায় মামলা করতে গেলে বিষয়টি মেম্বার মাসুদ হাওলাদার সালিশ বৈঠকে ফয়সালার কথা বলে ফেরত নিয়ে যায় এলাকায়। এরপরে তালবাহানা করে ঘোরাতে থাকেন। অবশেষে মঙ্গলবার বিকেলে কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ওই পরিবারের সদস্যরা এখন এ ঘটনায় নিরাপত্তাহীন রয়েছেন। সোমবার দুপুরে কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!