আমতলীতে পাঁচটি ড্রাম চিমনি ইটভাটা গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে পাঁচটি ড্রাম চিমনি ইটভাটা গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর

আমতলীতে পাঁচটি ড্রাম চিমনি ইটভাটা গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ত্রি-ফসলি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বরগুনার আমতলী উপজেলার পাঁচটি ড্রাম চিমনি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। বুধবার দিনভর অভিযান চালিয়ে এ ইটভাটাগুলি গুড়িয়ে দেয়া হয়।
জানাগেছে, বরগুনার আমতলী উপজেলায় নয়টি ড্রাম চিমনি ইটভাটা রয়েছে। এ সকল ইটভাটাগুলো জেলা প্রশাসকের ছাড় পত্র, কৃষি অফিসের প্রত্যায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ত্রি-ফসলি জমিতে অবৈধ ভাবে গড়ে তোলেন। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজর এড়িয়ে গত ১০ বছর ধরে এ ইটভাটা গুলো চালিয়ে আসছেন ইটভাটার মালিকরা। বুধবার ওই নয়টি ইটভাটার মধ্যে এমএমবি, ফাইভ স্টার, এমএসবি, মৃধা ব্রিকস ও জোবায়দা ব্রিকস নামের পাঁচটি ড্রাম চিমনি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পটুয়াখালী র‌্যাব-৮’র সহায়তায় ইটভাটায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরসহ কোন বৈধ কাগজপত্র না থাকায় স্কেভেটার (ভেকু) দিয়ে পাঁচটি ইটভাটার ড্রাম চিমনি, ক্লিন, জাম স্টাইক কাঁচা ইট (রোদে শোকানো) ও পট গুড়িয়ে দিয়েছেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, র‌্যাব-৮’র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, আমতলী উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটা সম্পূর্ন গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায় ক্রমে অবশিষ্ট অবৈধভাবে গড়ে তোলা সকল ইটভাটা গুড়িয়ে দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!