আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের পায়তারা; দ্বারে দ্বারে ঘুরছে সুমন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের পায়তারা; দ্বারে দ্বারে ঘুরছে সুমন

আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের পায়তারা; দ্বারে দ্বারে ঘুরছে সুমন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে এখন চরম বিপাকে পড়েছেন সুমন হাওলাদার। কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসীন্দা সুমন হাওলাদার কলাপাড়া প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে শিববাড়িয়া মৌজার তার পৈত্রিক এক একর ৩২ শতক জমির ওপর নজড় পড়েছে একই এলাকার ফারুক সিকদার, মোঃ সুলতান গংদের।  ইতোপূর্বে সুমনের ধান কেটে নেয়া হয়েছে। ক্ষেতের চাষ করা ডাল নষ্ট করে দেয়া হয়েছে। এ বিষয় আদালতে মামলা করেছেন সুমন হাওলাদার। বিজ্ঞ আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। তাও মানা হচ্ছে না। এমনকি পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে। কেটে ফেলা হয়েছে শতাধিক ফলজ গাছপালা। রোপনকৃত ধান চুরি করে নেওয়ার অভিযোগ বিরাজমান। বর্তমানে হয়রানি মূলক মামলা-মোকদ্দমায় জড়ানো হচ্ছে সুমনকে। সুমন আরও জানান, বিবাদী চক্র একাধিকাবার মাদক মামলায় হাজতখাটা আসামি। তার জমিজমা কেটে ধরন নষ্ট করছে। বর্তমানে ওই চক্রের কারনে এখন তার সংসার জীবন অসহনীয় হয়ে উঠেছে। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। চেয়েছেন আইনি প্রতিকার। এ ব্যাপারে অভিযুক্ত ফারুক সিকদার জানান, ওই জমি সুমন হাওলাদারের বাবা একজনের কাছে বিক্রি করেছে ৬৪ সালে। যা আমরা কিনেছি। আর ডালসহ শস্য আমরা চাষ করেছি। সুমনের জমিতে তারা কোন দখল চালায়নি। অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত সুমন হাওলাদার নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!