আমতলীতে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন

আমতলীতে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) পালন করা হয়েছে। বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র‌্যালী, ১০১ পাউন্ডের কেক কাটা, চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও আলোচনা সভা।
সকাল ৮ টায় আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ৯ টায় বর্নাঢ্য র‌্যালী  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার প্রাঙ্গণের মে  ১০১ পাউন্ডের কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না,ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্ন আফরোজ মনি, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!