সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ধান ছাটাই করতে অপরগতা প্রকাশ করায়  ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধুকে ঝাড়–পেটা

ধান ছাটাই করতে অপরগতা প্রকাশ করায়  ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধুকে ঝাড়–পেটা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
ধান ছাটাই করতে অপরগতা প্রকাশ করায় ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু রাবেয়া বেগমকে স্বামী রাসেল গাজী ঝাড়–পেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে রবিবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে শনিবার রাতে।
আহত গৃহবধু বলেন, এ অবস্থায় আমি ধান ছাটাই করতে অস্বীকার করলে আমাকে লাঠি ও ঝাড়– দিয়ে পিটিয়ে গুরুত্ব জখম করেছে। তিনি আরো বলেন, এই অবস্থায় আমাকে চারবার মারধর করেছে। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে ওর নির্যাতন সহ্য করছি।
জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিন আমতলী গ্রামের ইউসুফ গাজীর ছেলে রাসেল গাজীর সাথে ২০১১ সালে রাবেয়ার বিয়ে হয়। রাবেয়ার বাবার বাড়ী তালতলী উপজেলার আগাঠাকুর পাড়া গ্রামে। তার বাবার নাম সামসু হাওলাদার।  বিয়ের পর থেকেই ঠুনকো ঘটনা নিয়ে রাবেয়াকে নির্যাতন করে আসছে রাসেল। শনিবার বিকেলে রাসেল মুঠোফোনে স্ত্রী রাবেয়াকে ধান ছাটাই করতে বলে। ৯ মাসের অন্তঃস্বত্তা রাবেয়া এ অবস্থায় ধান ছাটাই করতে অস্বীকার করে স্বামী রাসেলকে মুঠোফোনে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল বাড়ীতে এসে রাতে তাকে ঝাড়ু ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। এতে তার মুখমন্ডল ও সারা শরীরে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্বজনরা ওই গৃহবধুকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ বিষয়ে স্বামী রাসেল গাজী মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মোঃ এমদাদুল হক চৌধুৃরী বলেন, ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধুর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!