সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় প্রচারণা

কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় প্রচারণা

রাসেল মোল্লাঃ

পটুয়াখালীর জেলা পুলিশের আয়োজনে কলাপাড়া থানার উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা সমাবেশ ও রেলী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া থানা থেকে র‍্যালী শুরু হয়ে স্বাস্থ্যবিধি মেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পুরাতন বাসস্টানে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী, কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, রিপোর্টার্স ক্লাবের সহ, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পৌর কাউন্সিল তারেকুজ্জামান তারেক, মহিলা কাউন্সিল রোজিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার প্রমুখ। সভা পরিচালনা করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান।

এসময় বক্তরা বলেন, করোনা মহামারির প্রাদুর্ভাব আবারও বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। স্বাধ্যবিধি মেনে সকলকে চলাফেরা করার অনুরোধ জানান। এছাড়া কোভিড ১৯ বিষয়ে সচেতনতামূলক লিফ লেট ও মাস্ক বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!