কলাপাড়ায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার

কলাপাড়ায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার

চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দুুটি ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো মো.ফরহাদ হোসেন (৩২) এবং মো.আনিসুর রহমান মুসুল্লী (৩০)। বৃহস্পতিবার সন্ধ্যায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রামনাবাদ নদী থেকে ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি কয়লার জাহাজের নিচে পাখার সাথে জেলেদের জাল জড়িয়ে পড়ায় ওই জাল ছাড়াতে আরো তিন শ্রমিক সহ ফরহাদ হোসেন সকাল ৯ টার দিকে নদীতে নামে। এতে অন্যান্যরা তীরে উঠতে সক্ষম হলেও ফরহাদ হোসেন নিখোঁজ হয়। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সহ বরিশাল থেকে এক দল ডুবুরীরা এসে ফরহাদের লাশটি উদ্ধার করে। তার বাড়ী চট্রগ্রামের স্বন্দীপ এলাকায়। সে ওই এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।

অপরদিকে, পারিবারিক কলহের জের ধরে মো. আনিছুর রহমান (৩০) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। তাকে রাত ৯ টার দিকে আশংকা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সে উপজেলার ধুলারসার ইউনিয়নের তারিকাটা গ্রামের মৃত ইউনুস মুসুল্লীর ছেলে ।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দু’টি ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!