সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল চাঁদাবাজি অভিযোগে গ্রেফতার

কলাপাড়ায় পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল চাঁদাবাজি অভিযোগে গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা (২৭) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পৌর শহরের ফেরিঘাট চৌরাস্তা থেকে কলাপাড়া থানা পুলিশ জুয়েলকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রেজাউল করিম কাজল মৃধার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এন্ড শিপিং লাইন্স এর ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দিন ধরে চাঁদা দাবি করে আসছিল জুুুুয়েল, তাকে চাঁদা না দেওয়ায় কাজলের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে, এমনকি গদিতে থাকা কয়েকজনকে মারধর করে জাহাজের লোকের পকেটে থাকা সাতাইশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় কাজল মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

এ জের ধরে জুয়েল সোমবার ফেরিঘাট চৌরাস্তায় কাজল মৃধার পথ রোধ করে তাকে মারধর করে।
খবর পেয়ে কলাপাড়া থানার পুলিশ গিয়ে জুয়েলকে গ্রেফতার করেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, জুয়েলের নামে মাদক চাঁদাবাজি সহ চারটি মামলা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!