কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান

বিশেষ প্রতিবেদকঃ

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে তিন চালককে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাক্স পরিধান না করার দায়ে ৯ পথচারীকে ৪’শ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুর দুইটায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর মৃনাল কান্তি দেবনাথ ও কলাপাড়া থানার এএসআই আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দুপুরে পৌরশহরের সদর রোড এলাকায় মাক্স পরিধান না করায় সদর সড়কে অভিযান চালিয়ে ২০জন পথচারীকে সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ২৯০০ টাকা জরিমানা করা হয় । শুক্রবার সকালে পৌরসভার সামনের সড়কে ৭ পথচারীকে ৭০০ টাকা ও বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা পর্যটন এলাকায় ১২ পথচারীকে ১১৫০ টাকা জরিমানা করা হয়। একই দিন অপর অভিযানে দু’বাস চালককে যথাযথ কাজগপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন,স্বাস্থ্যবিধি মানতে বারবার মাইকিং করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানায় পথচারীদের জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমন প্রতিরোধে সরকারী ঘোষিত লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!