লকডাউন ঘোষনায় আমতলীতে আলু ও পিয়াজ উধাও | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
লকডাউন ঘোষনায় আমতলীতে আলু ও পিয়াজ উধাও

লকডাউন ঘোষনায় আমতলীতে আলু ও পিয়াজ উধাও

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

রবিবার লকডাউন ঘোষনার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পিয়াজ ও আলু আমতলী বাজার থেকে উধাও হয়ে গেছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী আলু ও পিয়াজ গুদামজাত করে কৃত্রিম সংঙ্কট তৈরি করে বেশী দামে বিক্রি করবে বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলেন, লকডাউনের ঘোষনার পরপরই ক্রেতারা ধুমছে আলু ও পিয়াজ কিনে নিয়েছে, তাই সংঙ্কট তৈরি হয়েছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রক্ষায় রবিবার সরকার দেশব্যাপী লকডাউন ঘোষনা করেছেন। লকডাউন ঘোষনার পরপরই নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলু ও পিয়াজ আমতলী উপজেলার বাজার থেকে উধাও হয়ে গেছে। মানুষ বিভিন্ন দোকানে গিয়ে এ সকল পন্য খুজে পাচ্ছেন না। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী গুদামজাত করে কৃত্রিম সঙ্কট তৈরি করে বেশী দামে বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে কিছু ভারতীয় পিয়াজ বাজারে পাওয়া গেলেও দেশীয় পিয়াজ নেই।
রবিবার সন্ধ্যায় আমতলী বাঁধঘাট চৌরাস্তায় পাইকারী দোকানে আলু ও পিয়াজ খুঁজে পাওয়া যায়নি। অনেক ক্রেতা এসে আলু ও পিয়াজ না পেয়ে ফিরে গেছেন।
কাউনিয়া গ্রামের ক্রেতা মোঃ কবির মৃধা বলেন, বাজারে আলু ও পিয়াজ নেই। কয়েকটি দোকান ঘুরেও আলু ও পিয়াজ পেলাম না।
ক্রেতা জামাল, নিজাম, আলমগীর ও জব্বার বলেন, লকডাউনের ঘোষনার সাথে সাথে আমতলী বিভিন্ন দোকান থেকে আলু ও পিয়াজ উধাও হয়ে গেছে। বাঁধঘাট চৌরাস্তার ৫-৭ টি দোকান ঘুরেও আলু ও পিয়াজ পেলাম না। দু’একটি দোকানে পেলেও তা বেশী দামে বিক্রি হচ্ছে। তারা আরো বলেন, ১৫ টাকার আলু ১৮ টাকা এবং ৩০ টাকার পিয়াজ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, ক্রেতারা ধুমছে আলু ও পিয়াজ কিনে নিয়েছে তাই সংঙ্কট তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, আড়ৎ থেকে যে আলু ও পিয়াজ এনেছিলাম তা শেষ। এখন আড়ৎ মালিকরা মাল দিচ্ছে না। তিনি আরো বলেন, আড়ৎ মালিকরা মাল লুকিয়ে রেখেছেন।
ব্যবসায়ী জাকির হোসেন বলেন, সোমবার দুপুরের পর থেকেই ক্রেতারা হুমরি খেয়ে আলু ও পিয়াজ কিনতে শুরু করে। তিন ঘন্টার মধ্যে আলু ও পিয়াজ শেষ হয়ে গিয়েছে।
আমতলীর ইউএনও আসাদুজ্জামান বলেন, লকডাউনকে পুঁজি করে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করে থাকেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!