কলাপাড়ায় সাত জনকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড; অধিকাংশ দোকান পাট বন্ধ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় সাত জনকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড; অধিকাংশ দোকান পাট বন্ধ

কলাপাড়ায় সাত জনকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড; অধিকাংশ দোকান পাট বন্ধ

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে দোকান পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন  আইন ২০০৯ এর বিধি মোতাবেক সাত জনকে ৩৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের এ জরিমানা করা হয়। এদের মধ্যে পাঁচজন পথচারীকে মাস্ক পরিধান না করার দায়ে ১০০ টাকা করে পাঁচশত টাকা এছাড়া পৌরশহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ী  মো.ফারুক হোসেনের সুমাইয়া কফি হাউসে ৩৫ হাজার টাকা, চা ব্যবসায়ী মো.হানিফ মিয়াকে ৫০০ টাকা অর্থদন্ড’র আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
এদিকে, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে নিত্যপন্য’র দোকান ব্যতীত সকল প্রকার দোকান-পাট বন্ধ ছিল। পৌর এলাকায় মানুষ  প্রয়োজন ছাড়া  ঘরের বাইরে বের হয়নি। রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা অবস্থায়। নিত্যপন্যর পরিবহন ব্যতীত রিক্স চলাচল করেছে হাতে গোনা কয়েকটি মাত্র। সকাল থেকে পৌরশহরে পুলিশী টহল থাকায় কিছু কিছু ব্যবসায়ীরা দোকান-পাট খোলার চেষ্টা  চালালেও পরে বন্ধ করে দেয়। সর্বোপরি করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় মানুষ সরকারী নিদের্শনা মেনেছে বলে এলাকাবাসী উল্লেখ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!