কলাপাড়ায় বিধবা গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় দেয়া অভিযোগ প্রত্যাহারের হুমকি | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় বিধবা গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় দেয়া অভিযোগ প্রত্যাহারের হুমকি

কলাপাড়ায় বিধবা গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় দেয়া অভিযোগ প্রত্যাহারের হুমকি

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়ে চরম বিপাকে পড়েছেন বিধবা সাদিয়া বেগম। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুখডুগি গ্রামের নিঃসন্তান এই বিধবা দরিদ্র বিধায় প্রভাবশালী সিদ্দিক মৃধা গংদের আতঙ্কে বাড়িঘর ছাড়ার উপক্রম হয়েছে। সাদিয়া বর্তমানে মায়ের বাড়িতে থাকছেন। এক বছর আগে স্বামী খুন হওয়ার পর থেকে নিকট আত্মীয় প্রতিবেশী সিদ্দিক মৃধা উত্যক্ত করে আসছিল। এমনকি বিয়ের জন্য চাপ প্রয়োগ করে আসছিল। কোন কিছুতেই রাজি না হওয়ায় প্রকাশ্যে ইজ্জতহানির হুমকি দেয়া হয়। ঘটনার রাতে সোমবার ঘরের বেড়া ছুটিয়ে সিদ্দিক ঘুমন্ত সাদিয়াকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ডাক চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে সিদ্দিক সটকে পড়ে। পরেরদিন বিষয়টি প্রথমে স্থানীয় মেম্বারকে অবহিত করেন। বিকালে মহিপুর থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু এখন পর্যন্ত সিদ্দিক কিংবা তাঁর মদদদাতা কেউ আটক না হওয়ায় উল্টো অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছে। বর্তমানে সাদিয়া নিরাপত্তাহীনভাবে দ্বারে দ্বারে প্রতিকারের আশায় ঘুরে বেড়াচ্ছেন। সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা বেগম জানান, দীর্ঘদিন এই মহিলাকে সিদ্দিক গং উত্যক্ত করে আসছিল। বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, এখন অসহায় বিধবা এ নারীর আইনি সহায়তা প্রয়োজন। বিষয়টি এলাকার সকল মানুষ জানেন বলেও জনশ্রুতি রয়েছে। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষ দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিরাপত্তাজনিত সমস্যা দেখা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!