সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
লকডাউন; কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় চার ব্যবসায়ী ও এক পথচারীকে অর্থদন্ড

লকডাউন; কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় চার ব্যবসায়ী ও এক পথচারীকে অর্থদন্ড

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় লকডাউনের চতুর্থ দিনে চার ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে করোনা সংক্রমন প্রতিরোধে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের চৌরাস্তা এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইউনুচকে ১ হাজার টাকা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের কাপড়ের দোকানী দুলাল হাওলাদারকে ২ হাজার টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী ফজলুল হককে ২ হাজার টাকা ও কাপড় ব্যবসায়ী মঞ্জু গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় ইলিয়াসকে ৫০ টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারীর কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!