সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে মৃত ১০টি হাঁস নিয়ে থানায় হাঁস মালিক!

আমতলীতে মৃত ১০টি হাঁস নিয়ে থানায় হাঁস মালিক!

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

নিহত ১০টি হাঁস নিয়ে আমতলী থানায় উপস্থিত হলেন ইসাব গাজী বাদল নামের এক ব্যক্তি। তার অভিযোগ প্রতিবেশি রফিক গাজী বাসুডিন খাইয়ে হাঁস হত্যা করেছে। ঘটনা ঘটেছে উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বৃহস্পতিবার সকালে।

জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসাব গাজী বাদল নামের এক ব্যক্তির ১০টি হাঁস ছিল। ওই হাঁসগুলো নজরে পড়ে প্রতিবেশী রফিক গাজী ও তার লোকজনের। ওই হাঁসগুলোকে হত্যার পরিকল্পনা নেন রফিক গাজী, ইমরান ও রিয়াজ। বৃহস্পতিবার সকালে ইসাব গাজীর বাড়ীর পাশে হাঁস বিশ্রামের জায়গায় রফিক গাজী, ইমরান ও রিয়াজ বাসুডিন দেয় এমন অভিযোগ ইসাব গাজীর। বৃহস্পতিবার খুব সকালে তার হাঁসগুলো খাঁচা থেকে বের হয়ে ওই নিরাপদ জায়গায় গিয়ে ঘাস খাচ্ছিল। মুহুর্তের মধ্যেই হাসগুলো মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। খবর পেয়ে হাঁস মালিক হাঁসগুলো উদ্ধার করে সাজি (হাজি) ভরে আমতলী থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আমতলী থানায় ইসাব গাজী লিখিত অভিযোগ দিয়েছেন।

হাঁস মালিক ইসাব গাজী বাদল অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে রফিক গাজী, ইমরান ও রিয়াজ বাসুডিন দিয়ে আমার হাঁস গুলোকে হত্যা করেছে। তিনি আরো বলেন, ওরা গত তিন মাস আগে একইভাবে আমার ১১ টি রাজহাঁস এবং গত বছর ৭০ টি হাঁস এবং ১৭ টি রাজ হাঁস হত্যা করেছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করছি।

রফিক গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমির ঘাস পচাতে বাসুডিন দিয়েছি।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!