সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি আমতলীর কৃষক

মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি আমতলীর কৃষক

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
অনাবৃষ্টির কারনে এ বছর আমতলীতে মুগডালের ফলন ভালো হয়নি। ফসন ভালো না হওয়ায় দুচিন্তায় থাকলেও বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। ভালো দামে বিক্রি করে লোকসান কাটিয়ে উঠার আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় এ বছর ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কৃষক বিগত বছরের মত এ বছর ভালো লাভের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনাবৃষ্টিতে ফিফে হয়ে গেছে। অনাবৃষ্টির কারনে মুগ ডালের তেমন ভালো ফলন হয়নি। লাভতো দুরের কথা লোকসান কাটিয়ে উঠার চিন্তায় বিভোর কৃষকরা। কিন্তু বাজারে ডালের দাম ভালো থাকায় লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে দাবী করেন কৃষকরা। বর্তমানে কৃষকরা মুগডাল ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে ডাল তোলার কাজ শুরু করেছেন তারা। মৌসুম শুরুতে ডালের দাম অনেক ভালো। এক মণ চিকন মুগডাল বাজারে তিন হাজার ১৫০ এবং মোটা মুগডাল দুই হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার আমতলী শাখারিয়া বাজার ও বাঁধঘাট এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা চিকন মুগডাল তিন হাজার ১৫০ এবং মোটা মুগডাল দুই হাজার ২৫০ টাকায় কিনে নিচ্ছেন।
চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, দুলাল চৌধুরী বলেন, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। লাভতো দুরের কথা আসলও উঠবে না। তারা আরো বলেন, বাজারে দাম ভালো থাকায় মনে হয় লোকসান গুনতে হবে না।
চন্দ্র পাতাকাটা গ্রামের  দুলাল মোল্লা বলেন, মুডডাল ভালো হয়নি। বাজারে দাম বেশী তাতে যদি লোকসান কাটিয়ে উঠতে পারি।
আমতলী ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক বেশী। কৃষকরা এতে ভালোই লাভবান হবে।
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম আপন নিউজকে বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় কারনে মুগডালের ফলন অনেক খারাপ। কিন্তু বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!