আমতলীতে বিধবার মাথাগোজার ঠাঁইটুকু আগুন কেড়ে নিল | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে বিধবার মাথাগোজার ঠাঁইটুকু আগুন কেড়ে নিল

আমতলীতে বিধবার মাথাগোজার ঠাঁইটুকু আগুন কেড়ে নিল

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে বিধবা মনোয়ারারা বেগমের একমাত্র মাথা গোজার ঠাঁইটুকু আগুনের লেলিহান শিখায় কেড়ে নিয়েছে। দু’সন্তান নিয়ে বিপাকে পড়েছে বিধবা। দু’চোখে শুধুই অন্ধকার দেখছে। এ ঘটনা ঘটেছে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে সোমবার সকালে। এতে তার অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, ২০১০ সালে উপজেলা কালিবাড়ী গ্রামের সুলতার হাওলাদার দুই সন্তান রেখে মারা যান। তার মৃত্যুর পরে এতিম দুই সন্তান নিয়ে বিপাকে পড়ে বিধবা মনোয়ারা বেগম। অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে দু’সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন বিধবা। সোমবার ভোররাতে সেহেরী খেয়ে মনোয়ারা সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। সকাল ৬ টার দিকে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বিধবার রান্না ঘর ও বসতঘর সম্পূর্ণ এবং নগদ ১৪ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও রক্ষা করতে পারেনি। এতে তার অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা বিধবা মনোয়ারা বেগম।
প্রত্যক্ষদর্শীরা কব্রি হাওলাদার বলেন, বিধবরা মনোয়ারার একমাত্র সম্ভবটুকু আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
ওই গ্রামের দেলোয়ার মাস্টার বলেন, বিধবা মনোয়ারা এলাকায় মানুষের বাড়ীতে ঝিয়ের কাজ করে দিনাতিপাত করছে। বিভিন্ন মানুষের সহযোগীতায় মনোয়ারা গত তিন বছর আগে ঘর তুলেছে। ওই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!