মহিপুরে পুলিশের অভিযানের প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মহিপুরে পুলিশের অভিযানের প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মহিপুরে পুলিশের অভিযানের প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপন নিউজ ডেস্কঃ মহিপুরে থানা পুলিশের অভিযানের প্রতারণার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিপিনপুর গ্রামের রশিদ তালুকদারের ছেলে এলাকার চিহ্নিত প্রতারক লিপটন গ্রেপ্তার হয়েছে।

সোমবার রাত ৩ টায় মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার মামার বাড়ি লতিফপুর থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি লিপটন এলাকার একজন চিহ্নিত প্রতারক। তিনি প্রতারণার মাধ্যমে এলাকার অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বাহিরে পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

গত ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের সুযোগ নিয়ে মহিপুর ইউনিয়নে প্রতিবন্ধী সংগঠন করে সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামি কে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!