করোনা জয়ী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
করোনা জয়ী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক

করোনা জয়ী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন ও তার স্ত্রী সানজিদা আক্তার। বৃহস্পতিবার রাতে তারা করোনা জয় করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মোনায়েম সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত ৩ এপ্রিল আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা দেন। পরের দিন ৪ এপ্রিল তার স্ত্রী মোসাঃ সানজিদা আক্তার একই উপসর্গ নিয়ে ওই হাসপাতালে নমুনা দেন। গত ৫ এপ্রিল তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তারা উভয়ই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তের পর থেকে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন ছিলেন।

গত শনিবার (২৪ এপ্রিল) তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তাদের নমুনা প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তারা  করোনা ভাইরাস নেগেটিভ।
আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই  মোঃ নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে স্যারের করোনা নমুনা প্রতিবেদন এসেছে। ওই প্রতিবেদনে তিনি করোনা ভাইরাস নেগেটিভ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোনায়েম সাদ বলেন, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও তার স্ত্রী করোনা নেগেটিভ হয়েছেন। তারা সম্পুর্ন সুস্থ্য।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!