সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় কাজীর সহকারী সহ গ্রেফতার ৩

কলাপাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় কাজীর সহকারী সহ গ্রেফতার ৩

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ ধারার মামলায় মোঃ সৌরভ মাতুব্বর (২৪), মোঃ জহিরুল ইসলাম গাজী (৪৫) ও কাজী মোঃ দেলোয়ার হোসেনের সহকারী মোঃ মোতালেব সিকদার (৩৮) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার ধানখালী ইউনিয়নের মৃতঃ জামাল মাতুব্বরের ছেলে আসামী সৌরভ মাতুব্বর এর সাথে বাদী মোসাঃ জেসমিন বেগমের ১০ম শ্রেণির পড়–য়া শিশু কন্যা (১৬) এর ফেসবুকে পরিচয়ের পরে প্রেম নিবেদন সহ বিরক্ত করতে থাকলে মেয়ের খালা আসামীকে ডাকিয়া বিরক্ত না করার জন্য বলেন এবং মেয়ে পূর্ণ বয়স্ক না হলে বিবাহ দিবে না বলে জানান। এতে আসামী ক্ষিপ্ত হয়ে মেয়েকে অপহরন করার পরিকল্পনা করে গত ২৯.০৪.২০২১ তারিখ আনুমানিক বেলা ১১ টার দিকে মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে রাস্তায় এনে অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক তাকে মোটর সাইকেলে তুলিয়া অপহরন করে নিয়ে যায়। মামলার অভিযোগের সাথে মেয়ের জেএসসি পরীক্ষার সার্টিফিকেটের কপি সংযুক্ত করা হয়। অপহৃত মেয়ের মা মোসাঃ জেসমিন বেগম বাদী হয়ে ০১.০৫.২০২১ তারিখে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামালা দায়ে করেন, মামলা নং ০১, তারখি ০১.০৫.২০২১ খ্রিঃ

শনিবার (১ মে) পুলিশ আসামী সৌরভ মাতুব্বর এবং জহিরুল ইসলাম গাজী ও কলাপাড়া পৌরসভার কাজী মোঃ দেলোয়ার হোসেনের সহকারী মোঃ মোতালেব সিকদারকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, কাজীর সহকারী মোঃ মোতালেব সিকদার অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা মেয়ের বিবাহের কাবিন করে আবার ছিড়ে ফেলেছে মামালার বর্ণিত কাজে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া পৌরসভার (ভারপ্রাপ্ত) কাজী মোঃ দেলোয়ার হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার সহকারীকে কোন বাল্য বিবাহ করাতে বলিনাই এবং আমার বালাম বহিঃতে এই বিবাহের কোন ডকুমেন্টস নাই। আমার নাম ভাঙ্গিয়ে কেউ কিছু করলে আমি তার দায় ভার নেবনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!