আমতলীতে ছাত্রলীগ নেতাকে মারধর; সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ছাত্রলীগ নেতাকে মারধর; সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আমতলীতে ছাত্রলীগ নেতাকে মারধর; সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা ছাত্রলীগ সদস্য মোঃ শাহাবুদ্দিন সিহাবসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান ও তার লোকজন মারধর করেছে এমন অভিযোগ এনে আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন শাহাবুদ্দিন সিহাব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন সিহাব বলেন, মোঃ মোয়াজ্জেম হোসেন খান উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি হয়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন। তিনি প্রায়ই মাদক সেবন করে মানুষের সাথে খারাপ আচরন করে আসছেন। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। তার এহেন কাজের কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে নির্যাতন। গত ২৮ এপ্রিল রাতে আমিসহ কয়েকজন ছাত্রলীগ নেতা আমতলী পৌরসভার মিঠাবাজার এলাকার দিয়ে হেটে যাচ্ছিলাম এমন সময় মোয়াজ্জেম হোসেন খাঁন মাদক সেবন করে মাতলামি এবং মানুষের সাথে খারাপ আচরণ করছিল। এমন সময় আমি ও ছাত্রলীগ নেতা তৌকির ও জাকারিয়া প্রতিবাদ করলে আমাদের মারধর করে। তিনি আরো বলেন, শুধু মাদক সেবন ও ব্যবসা করেই খ্যান্ত হয়নি মোয়াজ্জেম হোসেন খাঁন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনা। তার ভয়ে ছাত্রলীগের অনেক নেতাকর্মী এলাকা ছাড়া। পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে তার এমন কর্মকান্ডের সুবিচারের দাবী জানাই। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ, আমতলী সরকারী কলেজ ছাত্রলীগ আহবায়ক মোঃ প্রিন্স হাওলাদার, ছাত্রলীগ নেতা রাসেল খাঁন ও সবুজ ম্যালকার।
এ বিষয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। আমাকে মারধরের ঘটনা ধামাচাটা দিতে এবং মামলা থেকে পরিত্রান পেতেই এমন নাটক সাজিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!