আমতলীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

আমতলীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

আমতলীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তালাকপ্রাপ্ত চার সন্তানের জননী এক নারীকে মাদকসেবী মোয়াজ্জেম প্যাদা ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারীতে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার ডালাচারা গ্রামে মঙ্গলবার দুপুরে। বুধবার ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আহত নারী গত ১০ বছর পুর্বে স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হয়। ওই সময় থেকে তিনি চার পুত্র সন্তান নিয়ে বাবার বাড়ী ডালাচারা গ্রামে বসবাস করে আসছেন। একই গ্রামে মাদকসেবী মোয়াজ্জেম প্যাদা ওই নারীকে গত দুই মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মোয়াজ্জেমের কুপ্রস্তাবে রাজি হয়নি ওই নারী। এতে ক্ষিপ্ত হয় মোয়াজ্জেম প্যাদা। মঙ্গলবার দুপুরে ওই নারী রান্না ঘরে গেলে পিছন দিক থেকে মোয়াজ্জেম তাকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে মোয়াজ্জেম ওই নারীকে বেধরক মারধর করে। তার ডাক চিৎকারে লোকজন ছুটে এলে মাদকসেবী মোয়াজ্জেম পালিয়ে যায়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত নারী বলেন, মোয়াজ্জেম প্যাদা গত দুই মাস ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি মোয়াজ্জেমের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত মাদকসেবী মোয়াজ্জেমের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। কিন্তু তার ছোট ভাই মোঃ জসিম প্যাদা মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, এটা একটি পারিবারিক বিষয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত নারীর হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!