মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীর দুই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন

আমতলীর দুই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন

আমতলীর দুই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী সদর ও গুলিশাখালী ইউনিয়নে রবিবার ১০ হাজার ৬শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের ৪৫০ টাকা করে মোট ৪৭ লক্ষ ৭০ হাজার টাকা বিতরন করা হয়।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হল রুমে ৫হাজার ৫শ’ হত দরিদ্র পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে মোট ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করা হয়। হতদরিদ্রের মাঝে টাকা বিতরন করেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল, ইউপি সদস্য মোঃ মিলন মৃধা।
অপরদিকে গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ৫ হাজার ১শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ২২ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরন করেন গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ট্যাগ অফিসর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য গোলাম সরোয়ার ছত্তার ও ইউসুব মৃধা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!