কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য! আমতলী থানায় মামলা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য! আমতলী থানায় মামলা

কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য! আমতলী থানায় মামলা

কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য! আমতলী থানায় মামলা
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ কলাপাড়ার উত্তর চাকামইয়া গ্রামের গাড়ী চালক মোঃ মহিবুল্লার স্ত্রী শাহিনুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। আমতলী থানা পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানাগেছে, কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া গ্রামের রফেজ খানের ছেলে মোঃ মহিবুল্লাহ ২০০০ সালে স্বরুপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামের আউয়াল মোল্লার মেয়ে শাহিনুরকে প্রেম করে ঢাকায় বসে বিয়ে করেন। তাদের একজন পুত্র সন্তান রয়েছে। গত বছর প্রাণঘাতী করোনা ভাইরাস শুরু হলে স্বামী মহিবুল্লাহ স্ত্রী শাহিনুরকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। গত দের বছর ধরে শাহিনুর বাড়ীতে বসবাস করে আসছে। রবিবার সন্ধ্যায় গৃহবধু শাহিনুর পানি আনতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে এমন দাবী শ্বশুর রফেজ খানের। ঘন্টাখানের পরে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ওইদিন রাতে শ্বশুর বাড়ী সংলগ্ন কলাপাড়া হাসপাতালে না নিয়ে ২০ কিলোমিটার দুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে মৃত্যু ঘোষনা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত গৃহবধুর বোন তানিয়া আক্তার অভিযোগ করে বলেন. আমার বোনকে নির্যাতন করে তার শ্বশুর বাড়ীর লোকজন মেরে ফেলে পানিতে পরে মরে যাওয়ার নাটক করছে। আমি এ ঘটনার বিচার চাই।
গৃহবধু শাহিনুরের শ্বশুর মোঃ রফেজ খান বলেন, আমার পুত্রবধুর আগে থেকেই মৃগী রোগ ছিল। রবিবার পানি আনতে গিয়ে পুকুরে পরে মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গৃহবধুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় পুলিশে খবর দিয়েছি। পুলিশ এসে মরদেহ নিয়ে গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গৃহবুধর মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!