কলাপাড়ায় রাতের আঁধারে রাস্তার গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় রাতের আঁধারে রাস্তার গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল

কলাপাড়ায় রাতের আঁধারে রাস্তার গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল

কলাপাড়ায় রাতের আঁধারে রাস্তার গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় রাতের আঁধারে রাস্তার পাশের গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল। রবিবার মধ্যরাতে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের রাস্তার পাশের এসব সরকারী গাছ কেটে নিলেও বন বিভাগ এনিয়ে কোন পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট হতে কলেজ বাজার পর্যন্ত রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ রয়েছে। গাছগুলো
স্থানীয়রাই রক্ষণাবেক্ষণ করে আসছে। রবিবার মধ্যরাতে স্থানীয় হানিফ পঞ্চায়েত বাড়ির সামনের তিনটি বড় সাইজের মেহগনি গাছ স্থানীয় প্রভাবশালী তুহিন মৃধা তার লোকজন নিয়ে রাতের আধাঁরে কেটে নেয়। রাস্তার পাশের এ গাছ কাটা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

হানিফ পঞ্চায়েত’র মা ষাটোর্ধ চান বরু বলেন, ‘আজ হতে ২০-২৫ বছর আগে এ গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি। কিন্তু এগুলো এভাবে রাতের আধাঁরে কেটে নেয়ায় ভীষন কষ্ট পেয়েছি। এগুলোতে আমাদের হক রয়েছে। কিন্তু তুহিন মৃধা
গায়ের জোরে সেগুলো কেটে নিয়েছে।’

এ বিষয়ে তুহিন মৃধার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘মসজিদের জন্য ইউপি চেয়ারম্যানের সম্মতিতে গাছগুলো কেটেছি। এনিয়ে নিউজ না করার জন্য তিনি অনুরোধ করেন।’

ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার বলেন, ‘তুহিন মৃধাকে আমি গাছ কাটতে বলিনি। তুহিন মৃধা গাছ কাটলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে অনুরোধ করেন তিনি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!