কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে টমটম চালককে রড দিয়ে পিটিয়ে জখম | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে টমটম চালককে রড দিয়ে পিটিয়ে জখম

কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে টমটম চালককে রড দিয়ে পিটিয়ে জখম

কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে টমটম চালককে রড দিয়ে পিটিয়ে জখম

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে টমটম চালক মো. বেল্লাল হাওলাদার (৩০) কে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার রাত পৌনে ৯ টায় পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

সে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে।
হাসপাতালে ভর্তি আহত বেল্লাল হাওলাদার (৩০) জানান, ঘটনার দিন রাতে কাজ শেষ করে নাচনাপাড়া চৌরাস্তা থেকে টমটম নিয়ে বাড়ি যাওয়ার পথে একই গ্রামের রাসেল হাওলাদার (২৮) ও তার বাবা মতি হাওলাদার (৫০) চলন্ত টমটমে হামলা করে আমাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় সাথে থাকা মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

কলাপাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ ইকবল জানান, মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!