সাংবাদিক রোজিনা কে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মহিপুরে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
সাংবাদিক রোজিনা কে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মহিপুরে মানববন্ধন

সাংবাদিক রোজিনা কে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মহিপুরে মানববন্ধন

সাংবাদিক রোজিনা কে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মহিপুরে মানববন্ধন

মনিরুল ইসলাম, মহিপুরঃ প্রথম আলোর অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালক করেছে মহিপুর থানার সাংবাদিক নেতারা।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।

বুধবার সাকাল ১০ টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মহিপুর প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা
উপস্থিত ছিলেন।

মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় সভাপতি মো:মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ,মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর
রহমান আকাশ, কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মহিবুল্লাহ পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, মহিপুর প্রেসক্লাবের সদস্য মনির হাওলাদার, পলাশ সরকার, মাহাতাব হাওলাদার, গনমাধ্যম কর্মী সোহেল মাহামুদ, মিরাজ সহ কুয়াকাটা মহিপুরের অন্যতম গনমাধ্যম কর্মীরা।

বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান সাংবাদিকনেতারা।

সাংবাদিকনেতারা আরও বলেন, একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরার কারণে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোষানলে পড়েন। পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য হেনস্তা করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

রোজিনাকে হেনস্তাকারী সচিবালয়ের সেই নারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাংবাদিকনেতারা বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন।
ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলছেন। তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!