সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি

অনলাইন ডেস্কঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য পূর্ব নির্ধারিত সকাল সাড়ে ১০টার পরিবর্তে আদালতের কার্যক্রম শুরু হয় দুপুর১২টা ৫২ মিনিটে। দুই পক্ষের আইনজীবীরা ঘণ্টাব্যাপী শুনানি করেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে শুনানি শেষ হয়। আদালত নথি পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আদেশ দেবেন বলে জানান।

শুরুতেই আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী শুনানি করেন। তিনি জামিন পাওয়ার ক্ষেত্রে আসামির আইনি অধিকারগুলোর ব্যাখ্যা দেন।

এরপর একে একে আসামিপক্ষে আশরাফ-উল আলম, প্রশান্ত কর্মকার, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আব্দুর রশিদ এবং রোজিনার পরিবারের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। এরপর রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন জামিনের বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর আইনজীবী এহসানুল হক সমাজী ফের শুনানি করেন। এরপর বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদনটি আজই নিষ্পত্তির আর্জি জানালে বিচারক তা নিষ্পত্তির আশ্বাস দেন।
গত মঙ্গলবার রোজিনার বিরুদ্ধে করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।

গত সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে ৬ ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। সোমবার রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নং-১৬।

দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। যেখানে তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র আসামি করা হয় রোজিনা ইসলামকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!