মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী

কলাপাড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী

কলাপাড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী
এস এম আলমগীর হোসেনঃ কুয়াকাটায় ব্যবসা করার কথা বলে বিদেশ থেকে পাঠানো প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে স্বামী আবুছালে হাওলাদার (৩০) এর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী শারমিন (২৭)। শুক্রবার (২১ মে) সকাল আনুমানিক ৬ টায় শশুর বাড়ি কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের সেলিম হাওলাদার (৫০) এর মেয়ে শারমিন বেগমের সাথে পার্শ্ববর্তী উপজেলা তালতলীর কড়াইবাড়িয়া ইউনিয়নের দখিন ঝাড়াখালী গ্রামের মো.মতি হাওলদারের ছেলে আবুছালে হাওলাদারের সাথে ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের ৬ বছর পর আবুছালে জীবিকার তাগিদে তুরস্ক দেশে চলে যায়। ওই দেশে থাকাকালীন সময় তার স্ত্রীর নামে টাকা পাঠাতো। ওই টাকা স্ত্রী বাবার কাছে রাখত।
আরও জানা যায়, আবুছালে হাওলাদার তুরস্ক দেশ থেকে গত ৩ মাস হয়েছে এসেছে। স্ত্রীর কাছে পাঠানো প্রায় ১৫ লক্ষ টাকা চাইলে, তিনি কুয়াকাটা ব্যবসার জন্য টাকা দিয়েছে বলে দেয়। এবং ব্যবসার জন্য আরো টাকা লাগবে বলে চাপ প্রয়োগ করে স্বামীকে। এতে স্বামী তার বাড়ির জমিজমা বিক্রি করে আরও ১৫ লক্ষ টাকা দেয়। মোট ত্রিশ লক্ষ টাকা দেয়ার সত্বেও কোনো ব্যবসা না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে স্ত্রী শারমিন (৩৮), শশুর সেলিম  হাওলাদার (৫০), শুমুন্দী মনির (৩২) ও শ্যালক আরিফ (১৮)। ওই টাকার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করলে স্ত্রী বাড়ির স্বর্ণ অলংকার নিয়ে বাবার বাড়ি চলে যায়। অন্যদিকে স্বামী আবু ছালে কাজের সন্ধানে ঢাকা যায় আবুছালে। সর্বশেষ বুধবার (১৯মে) স্বামীর মোবাইলে ফোন দিয়ে টাকার জন্য আসতে বললে আবুছালে বৃহস্পতিবার সন্ধ্যায় শশুর  বাড়ি আসে। শুক্রবার ভোরবেলা স্ত্রী শারমিন লিঙ্গ কেটে ফেলে।
আবুছালে হাওলাদারের মামা মো.কালাম জানান,খবর পেয়ে আমরা কয়েকজন তাকে তার শ্বশুরবাড়ি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা প্রদান করে। পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছি।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলীন জানান, তার অবস্থা খুবই খারাপ ছিল, এখন কিছুটা হলেও ভালো অবস্থানে আছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!