মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়েতে নৌকায় পারাপার

আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়েতে নৌকায় পারাপার

আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়েতে নৌকায় পারাপার
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ পায়রা নদীর আমতলী-পুরাকাটা ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় খেয়ার যাত্রীদের কিনারা থেকে পল্টুনে নৌকার পারাপার হয়েছেন। গ্যাংওয়ে তলিয়ে থাকায় বৃহস্পতিবার চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

জানাগেছে, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও কমেনি পায়রা নদীতে পানির বৃদ্ধির প্রভাব। গত চার দিন ধরে অব্যাহতভাবে পায়রা নদীতে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপরে পানি বৃদ্ধি পেয়েছে। এতে
নিম্নঞ্চল ও বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। পায়রা নদীর আমতলী-পুরাকাটা ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে থাকায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
এতে দুর্ভোগে পরেছে অন্তত ৫০টি যানবাহন ও যাত্রীরা। এদিকে ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার খেয়া পারাপারের যাত্রীদের কিনারা থেকে পল্টুনে উঠতে নৌকায় পারাপার হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার ফেরিঘাট গিয়ে দেখাগেছে, ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার ফেরি চলাচল বন্ধ রয়েছে। কিনারা থেকে পল্টুনে খেয়ার যাত্রীরা নৌকার পারাপার হচ্ছে।
আমতলী-পুরাকাটা ফেরি পরিচালক মোঃ আব্দুস ছালাম খান বলেন, পানিতে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার ফেরিতে গাড়ী উঠতে পারেনি, তাই চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তিনি আরো বলেন, কিনারা থেকে মানুষ নৌকার পারাপার হয়ে ফেরির পল্টুনে উঠে খেয়ায় নদী পারাপার হয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পায়রা নদীতে বিপদসীমার উপরে ৬২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে পায়রা নদীর আমতলী-পুরাকাটা ফেরি গ্যাংওয়ে তলিয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!