মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
যুবনেতার উপর হামলাকারীদের বিচার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুবনেতার উপর হামলাকারীদের বিচার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুবনেতার উপর হামলাকারীদের বিচার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবনেতা মোঃ আবুল কালাম আজাদকে নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

জানাগেছে, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবনেতা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা গত ২১ মে রাতে দুর্বৃত্ত্বদের হামলার শিকার হয়। দুর্বৃত্ত্বরা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালীসহ রগ এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে দেয়। তাদের কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়। যুবনেতা আজাদ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজাদের উপর হামলাকারীদের বিচার ও গ্রেফতার দাবীতে ফুসে উঠেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হামলাকারীদের বিচার দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ, ছাত্রলীগ নেতা সবুজ ম্যালাকার, তৌফিক আহম্মেদ সোহাগ, রাহাদ মৃধা, তৌহিদুল ইসলাম শুভ ও ইসফাক আহম্মেদ ত্বোহা।

সমাবেশে বক্তারা যুবনেতা আবুল কালাম আজাদের উপর নির্মমভাবে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!