আমতলীতে জমি দখলে শতাধিক কলা গাছ কর্তন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে জমি দখলে শতাধিক কলা গাছ কর্তন

আমতলীতে জমি দখলে শতাধিক কলা গাছ কর্তন

আমতলীতে জমি দখলে শতাধিক কলা গাছ কর্তন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি দখলে শতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিবেশী সোগাগ মৃধা ও তার সহযোগীরা। এ ঘটনায় জমি ও গাছের মালিক মোঃ বাচ্চু মৃধা আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়।




জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাচ্চু মৃধা তার ১০ শতাংশ পৈত্রিক সম্পত্তিতে গত ৪০ বছর ধরে ভোগদখল করে আসছে। ওই জমিতে ২০১০ সালে কলা গাছের বাগান করেন তিনি। ওই বাগানে শতাধিক কলা গাছে ফলন ধরেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই জমি তাদের দাবী করে সোহাগ মৃধা, তসলিম মৃধা, সান্টু মৃধা ও রিন্টু মৃধাসহ ৮-১০ জন লোকে সকল গাছ কেটে ফেটে।
প্রত্যক্ষদর্শী মিলন মৃধা, লিমন ও মাহবুব বলেন, সোহাগ মৃধার নেতৃত্বে তসলিম, সান্টু ও রিন্টু মৃধা গাছ কেটে ফেলেছে।
বাচ্চু মৃধা বলেন, বাবার পৈত্রিক সম্পত্তি দীর্ঘ ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি। ওই জমিতে গত ১১ বছর ধরে কলার চাষ করছি। সোহাগ মৃধার নেতৃত্বে সান্টু মৃধা, রিন্টু মৃধা ও তসলিম মৃধাসহ ৮-১০ জনে ওই বাগানের সকল কলা গাছ কেটে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।
সোহাগ মৃধা বাগানের কলাগাছ কাটার কথা স্বীকার করে বলেন, আমার দাদা মহব্বত মৃধার সম্পত্তি বাচ্চু মৃধা জোর করে ভোগদখল করে আসছে। জমি বুঝিয়ে দিচ্ছে না। তাই জমি দখলে নিতে কলাগাছ কেটে ফেলেছি।
আমতলী থানার এএসআই মোঃ আসাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কলাগাছ কাটা দেখতে পেয়েছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!