মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় করোনা’র বিস্তার রোধে গণমাধ্যমকর্মীদের লিফলেট, ষ্টিকার ও মাস্ক বিতরন

কলাপাড়ায় করোনা’র বিস্তার রোধে গণমাধ্যমকর্মীদের লিফলেট, ষ্টিকার ও মাস্ক বিতরন

কলাপাড়ায় করোনা’র বিস্তার রোধে গণমাধ্যমকর্মীদের লিফলেট, ষ্টিকার ও মাস্ক বিতরন

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় করোনা’র বিস্তার বেড়ে যাওয়ায় সাধারন মানুষকে সচেতন করে তুলতে পৌরশহরে লিফলেট, মাস্ক ও স্টিকার বিতরণ করেছে পরিবেশ ও গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানবপ্রাচীর করে এ সচেতনতামূলক কর্মসূচীর উদ্যোগ নেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ। এসময় করোনা’র
বিস্তার রোধে স্বাস্থবিধি মেনে চলতে সাধারন মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির।

উল্লেখ্য, কলাপাড়ায় ঈদের পর করোনার প্রাদূর্ভাব বাড়ছে। এতোদিন পৌর শহরে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন তা ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলে। গত তিনদিনে ৭৬ জন করোনার পরীক্ষা করে ১২ জনের করোনা সনাক্ত হয়। আক্রান্তের হার ১৫ দশমিক ৭৮ ভাগ। তবে করোনা সচেতনতায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কোন তৎপরতা লক্ষ্য করা যায়না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!