গলাচিপায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার চেষ্টা; থানায় মামলা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার চেষ্টা; থানায় মামলা

গলাচিপায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার চেষ্টা; থানায় মামলা

গলাচিপায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার চেষ্টা; থানায় মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় পরকীয়ার জেরে প্রেমিকের পরামর্শে স্বামীকে মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে এক গৃহবধু। তার নাম সুবর্না বেগম (২২)। গত সোমবার (৩১ মে) রাত অনুমান ৯ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৭ জুন) শাকিল ফকির (২৮) কে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেল হাজতে প্রেরণ করেন। গৃহবধু সুবর্না বেগম গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মো. ফারুক হাওলাদারের মেয়ে। জানা গেছে, একই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে অনিক চৌকিদারের সাথে সুবর্না বেগমের প্রায় ৩ বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনমূলে বিবাহ হয়। অনিক চৌকিদার লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও অতিথি আপ্যায়ন করিয়ে সুবর্না বেগমকে তার বাড়িতে তুলিয়া নেয়। অনিকের ঔরষে সুবর্না বেগমের ১৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম আয়শী। বিয়ের কয়েক মাসের মাথায় সুবর্না বেগমের ফুফাত ভাই শাকিল ফকিরের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। শাকিলের পরামর্শে সোমবার (৩১মে) রাত অনুমান ৯ টার দিকে স্বামী অনিক চৌকিদারকে হত্যার পরিকল্পনা করে সুবর্না। ওই দিন রাতেই কথা কাটাকাটির এক পর্যায়ে সুবর্না তার সহযোগীদের নিয়ে অনিককে হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর আহত করে। অনিক তখন যন্ত্রনায় ছটফট করে এবং পানি চাইলেও পানি না দিয়ে বরং মারতে থাকে। অনিক চিৎকার দিলে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়।

অনিকের বাবা লুৎফর রহমান বলেন, হত্যার উদ্দেশ্যে আমার ছেলে মুঠোফোনে ডেকে নিয়ে কান, মাথা ও ঘাড়ে কোপ দেয়। অনেকগুলো সেলাই লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আমার ছেলেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। এর বিচার চাই।
অনিকের মা মোসাঃ তুলি বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন ১,শাকিল ফকির (২৮), ২, সুবর্না বেগম (২২), ৩, ফারুক হাওলাদার (৪৫), ৪, মোসাঃ শাহনাজ বেগম (৩৫), ৫, মোঃ মন্নান ফকির (৪৮), ৬, মোসাঃ সারমিন আক্তার (২০), ৭, আব্দুল মালেক হাং (৪৫) সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন আছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলা নং-০২। তারিখঃ ০৪/০৪/২০২১।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!