ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর

ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর

সঞ্জিব দাস, গলাচিপাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনেই আলোচিত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের প্রথম নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা সদর ইউনিয়নে গণঅধিকার পরিষদ ও বিএনপির যৌথ আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। কালিকাপুর নূরিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, “গলাচিপা-দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি আর লুটপাট। এবার জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আপনাদের ভোট ও সমর্থন পেলে এই অঞ্চলকে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নবান্ধব, দুর্নীতিমুক্ত ও সুশাসনের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।”নুর আরও বলেন, “অনেক আশা ও ভরসার জায়গা থেকেই চরম প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই আসনে নির্বাচন করছি এবং দলটির পক্ষ থেকে গণঅধিকার পরিষদকে সমর্থন দেওয়া হয়েছে। তবে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারেক রহমানকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ওই প্রার্থী নির্বাচনী কার্যালয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা দুঃখজনক।” তিনি আরও বলেন, “দল থেকে বহিষ্কৃত কেউ বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করতে পারেন না। বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, এ অঞ্চলে সাধারণত নৌকা ও ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। যেহেতু এবারের ব্যালটে ওই দুটি প্রতীক নেই, তাই ‘ট্রাক’ মার্কাটিই সাধারণ মানুষের বিকল্প প্রতীক হয়ে উঠেছে। ডাকসুর বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে নুর বলেন, “ডাকসুর মতো আগামী ১২ তারিখ নির্বাচনে ট্রাক মার্কার বিজয় আরেকটি ইতিহাস সৃষ্টি করবে।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. শিপলু খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসেন। এর আগে নুরুল হক নুর বৃহস্পতিবার সকালে চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়ির সামনে অবস্থিত তাঁর মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!