কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট

কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌরসভার কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মোঃ হাবিবুর রহমান। তিনি গত তিন মাস ধরে কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ইমরান হোসেন তার স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরদিন বুধবার (২১ জানুয়ারি) ভাড়া বাসায় ফিরে এসে তিনি ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ওয়াডড্রপের তালা ভাঙা।

ওয়াডড্রপে রাখা নগদ ৩ লাখ টাকা এবং দুটি স্বর্ণের চেইন ও একটি আংটি (মোট ২ ভরি ৮ আনা) অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান ভুক্তভোগী।

এ ঘটনায় বাসার মালিক ও একই ফ্ল্যাটে বসবাসরত অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কেউ এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

পরবর্তীতে কোনো উপায় না মোঃ ইমরান হোসেন কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!